সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুণে ভরা ভরপুর খেজুর

news-image

মধ্যপাচ্যের জনপ্রিয় ফল খেজুর। এই ফল আরব দেশ গুলোতে বেশ চাহিদা থাকলেও ভারতীয় উপমহাদেশে এর যথেষ্ট কদর রয়েছে। বিশেষ করে আমাদের দেশে রোজার মাসে ইফতারের সময় সাধারণত খেজুরের কদর বেড়ে যায়। এটি পুষ্টিমানে যেমন সমৃদ্ধ, তেমনি এর রয়েছে অসাধারণ কিছু ঔষধিগুণ।

খেজুরের গুণাগুণ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, খেজুর এত বেশি পুষ্টিগুণে ভরপুর যে এটি সারাবছর খেলে দারুন উপকার পাওয়া যায়। নরম আর মিষ্টি স্বাদের খেজুরের রয়েছে নানা পুষ্টি গুণ। স্থানভেদে একেক এলাকার খেজুর একেক রঙের হয়, কিন্তু সব রঙের খেজুরেরই কোনো না কোনো পুষ্টিগুণ রয়েছে। বিশেষ করে একটু কালচে রঙের খেজুরে আয়রন, ক্যালসিয়াম, সালফার, কপার, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ফলিক এসিড, প্রোটিন ও ভিটামিনে ভরপুর থাকে। এছাড়া প্রাকৃতিক ফাইবারসমৃদ্ধ এই ফলটি মন ও শরীর ভাল রাখতে সাহায্য করে।

খেজুরে প্রচুর ফাইবার থাকায় এটি হজমে সহায়তা করে, শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। এছাড়া রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণ করে। একারণে এটি ডায়বেটিস রোগীদের জন্য বেশ উপকারী।

ইউরোপিয়ান খাদ্য নিয়ন্ত্রণ কাউন্সিলের তথ্য অনুযায়ী, কালো খেজুরে কার্বোহাট্রেট এবং প্রাকৃতিক চিনি যেমন-সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুটোজ থাকে যা শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায় এবং এই শক্তি দীর্ঘক্ষণ থাকে।

খেজুরে থাকা ভিটামিন ও খনিজ রক্তের লোহিতকণিকা তৈরিসহ সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে সাহায্য করে।

শরীরের কার্যক্ষমতা বজায় রাখার জন্য হার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব ধরনের কিংবা রঙের খেজুরে অল্প পরিমাণে সোডিয়াম এবং বেশি পরিমানে পটাশিয়াম থাকে। এটা হার্ট ভাল রাখতে সাহায্য করে এবং স্ট্রোকের ঝুঁকিও কমায়।

খেজুর ত্বকের সুরক্ষায়ও দারুণ কাজ করে। নিয়মিত খেজুর খেলে হজমশক্তি বাড়ে। সেই সঙ্গে ত্বকও থাকে ঝলমলে। খেজুর চুলের জন্যও বেশ উপকারী। এত পুষ্টিগুণ থাকায় শরীর ভাল রাখতে বিশেষজ্ঞরা তাই দিনে অন্তত দুইটি করে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা