,

খুব শিগগিরই মন্দিরে রুপান্তরিত হবে তাজমহল : বিজেপি সাংসদ

news-image

নয়াদিল্লি প্রতিনিধি : ভারতের তাজমহলকে মন্দিরে রুপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি সাংসদ বিনয় কাতিয়ার। গতকাল সোমবার তিনি দিল্লিতে তিনি এ কথা বলেন।

আগ্রায় অনুষ্ঠিতব্য তাজ মহোৎসব প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি একটি সংবাদ সংস্থাকে বলেন, তাজ মহোৎসব হোক বা তেজ মহোৎসব, বিষয়টা একই। তাজ এবং তেজে খুব একটা পার্থক্য কিছু নেই। তিনি বলেন,তেজমন্দিরকে ঔরঙ্গজেব কবরস্থানে রুপান্তরিত করেছে।

কাতিয়ারের মতে, উৎসব ভালো বিষয়। কিন্তু এই স্থানেই আমাদের মন্দির ছিল। এর আগেও তিনি তাজমহলকে শিব মন্দির বলে বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এখানে একটি শিবলিঙ্গ ছিল যা পরে সরিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে আগ্রায় শুরু হতে চলেছে তাজ মহোৎসব। মহোৎসবের উদ্বোধনের দিন মুখ্য অতিথি হিসেবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল রাম নায়েক এখানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে