রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের চিকিৎসাব্যায় মেটাতে বুকের দুধ বিক্রি মায়ের!

news-image

চীনে শিশুসন্তানের চিকিৎসাব্যায় মেটাতে এক মাকে বুকের দুধ বিক্রি করতে হয়েছে। সম্প্রতি দেশটির গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে এ ঘটনা ঘটেছে। ‘মিয়াওপাই’ ভিডিও ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হলে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ইতোমধ্যে ২৫ লাখ মানুষ দেখেছে, ৫ হাজারের বেশি কমেন্ট পড়েছে।

জানা গেছে, তরুণী মা’য়ের সদ্যোজাত জমজ সন্তানের এক কন্যাসন্তানকে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করতে হয়। চিকিৎসা খরচ বাবদ হাসপাতালে এক লাখ ইউয়ান বকেয়া হয়ে যায়। আর এই বকেয়া বিল মেটাতে, কোনো উপায় না পেয়ে, রাস্তায়-রাস্তায় বুকের দুধ বিক্রি করতে বাধ্য হন তিনি।

আরো পড়ুন: ট্রাম্পের অভিবাসন নীতির ফাঁদ: বাংলাদেশি রসায়নবিদ গ্রেপ্তার

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম সিনা ওয়েইবো’র তথ্যানুযায়ী, শেনজেন শহরের একটি শিশুপার্কের ওই ভিডিওটি ধারণ করা হয়।

ভিডিওতে তরুণী মা জানান, তার নবজাতক জমজ সন্তানদের একজন শেনজেন-র পিপলস হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছে। এ শিশুসন্তানের চিকিৎসাব্যায় মেটাতে দ্রুত অর্থ জোগাড় করতে হবে তাকে। তাই, বুকের দুধ বিক্রি করছেন তিনি।

এদিকে, তরুণীর স্বামী জানান, ইতোমধ্যে হাসপাতালে কয়েক হাজার ইউয়ান জমা পড়েছে। ডাক্তার জানিয়েছেন, নবজাতক শিশুসন্তান সুস্থ হওয়ার পথে। হাসপাতালে অন্তত এক লাখ ইউয়ান পরিশোধ করতে হবে।তথ্যসূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা