রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪০ পদের বিপরীতে এক লাখ সৌদি নারীর আবেদন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার সৌদি নারীদের জন্য উন্মুক্ত হচ্ছে বিমানবন্দর ও সীমান্ত চৌকিতে ইমিগ্রেশন অফিসে বিভিন্ন পদে চাকরির সুযোগ। দেশটির পাসপোর্ট অধিদফতর গত বৃহস্পতিবার একথা নিশ্চিত করেছে।

অধিদফতর জানিয়েছে, প্রাথমিকভাবে ১৪০ জনকে নিয়োগ দেয়া হবে। একদিনের মধ্যেই এক লাখ সাত হাজার নারী এই চাকরির জন্য আবেদন করেছেন।

নারীদের কর্মসংস্থানে রিয়াদের ভিশন-২০৩০ পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সৌদির সামাজিক প্রেক্ষাপটে নারীদের ব্যবসা করা সহজ নয় বলে চাকরিপ্রত্যাশীদের সংখ্যা অনেক বেশি।

তবে যাদের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে শুধুমাত্র সেসব নারীরাই এই চাকরির আবেদন করতে পারবেন। বয়স অবশ্যই ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সেদেশের হাইস্কুল ডিপ্লোমা বা সমতূল্য যে কোনো ডিগ্রি হলেই চলবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের