রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের তালেবানের দখলে চলে যাচ্ছে কি আফগানিস্তান?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দেশটির অন্তত ৭০ শতাংশ এলাকা তালেবান জঙ্গিরা কব্জা করে ফেলেছে বলে জানিয়েছে বিবিসি।

সমীক্ষায় দেখা যাচ্ছে, আফগানিস্তানের ১৪টি জেলা বা পুরো দেশের প্রায় চার শতাংশ পুরোপুরি তালেবান নিয়ন্ত্রণে। আরও ২৬৩টি জেলায় (পুরো দেশের ৬৬ শতাংশ) তাদের সক্রিয় প্রকাশ্য উপস্থিতি আছে। তবে আফগান সরকার বিবিসির এই রিপোর্টকে অতটা গুরুত্ব দেয়নি। সরকারের দাবি, দেশের বেশিরভাগ অঞ্চলেই তাদের দখলে।

বিবিসির রিপোর্টে আরো বলা হয়েছে, আফগানিস্তানে তালেবানকে পরাজিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট শত শত কোটি ডলার খরচ করেছে। কিন্তু বিবিসির এক সমীক্ষায় দেখা যাচ্ছে দেশটির অন্তত ৭০ শতাংশ জায়গাতেই তালেবানরা প্রকাশ্যে তৎপর।

গত কয়েক মাস ধরে আফগানিস্তানে সমীক্ষা চালান হয়। এতে দেখা যাচ্ছে ২০১৪ সালে বিদেশি সৈন্যরা চলে যাওয়ার সময় আফগানিস্তানের যতখানি জায়গা তালেবানের নিয়ন্ত্রণে ছিল, এখন তার চাইতে অনেক বেশি জায়গা তারা নিয়ন্ত্রণ করে।

আফগানিস্তান সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তালেবানের সঙ্গে কোনো শান্তি আলোচনার কথা নাকচ করে দিয়েছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, আফগানিস্তানে মার্কিন সেনারা অনির্দিষ্টকাল ধরে থাকবে। এরপরেও যেভাবে দেশটিতে জঙ্গি তৎপরতা বেড়েছে তাতে চিন্তিত আন্তর্জাতিক মহল।

আফগানিস্তানে সম্প্রতি তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী তাদের শক্তি পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। ফলে লাগাতার হামলা হচ্ছে। সম্প্রতি বারবার নাশকতায় রক্তাক্ত হয়েছে কাবুল সহ দেশের অন্যান্য এলাকা।

বিবিসির সমীক্ষায় দেখা যাচ্ছে, আফগানিস্তানে এখন ইসলামিক স্টেট (আইএস) আগের চেয়ে অনেক বেশি তৎপর। যদিও তারা এই দেশে তালেবানের মতো ততটা শক্তিশালী নয়। শক্তি বাড়িয়ে নিতে দুই জঙ্গি সংগঠন একে অপরের ওপর হামলা চালাচ্ছে।

আফগানিস্তানের প্রায় দেড় কোটি জনগণ তালেবান নিয়ন্ত্রণাধীন এলাকায় থাকেন। যেসব এলাকাকে তালেবানের প্রকাশ্য উপস্থিতি আছে বলে চিহ্নিত করা হচ্ছে, সেসব এলাকায় জঙ্গিরা নিয়মিত আফগান সরকারি সেনাকে লক্ষ্য করে হামলা চালায়। এতে বহু সেনাকর্মীর মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা