রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুর্কি সেনাদের হাতে ৮০০ সন্ত্রাসী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আফরিনে তুরস্কের সেনা অভিযানে এ পর্যন্ত পিকেকে, ওয়াইপিজিও দায়েশের প্রায় ৮০০ সন্ত্রাসী নিহত হয়েছে। তুর্কিশ আর্মড ফোর্সের (টিএসকে) বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির।

টিএসকে জানিয়েছে, অভিযানে সন্ত্রাসীদের বহু আস্তানাও ধ্বংস করা হয়েছে। এছাড়া বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসীদের কয়েকটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী যাতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে বলে দাবি করেছে টিএসকে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে তুর্কি সেনাবাহিনী সিরিয়ার আফরিনে অভিযান পরিচালনা করছে। আফরিন এলাকা পিকেকে ও দায়েশ যোদ্ধাদের নির্মূলে এ অভিযান পরিচালনা করছে তুর্কি বাহিনী। তবে আফরিন থেকে অভিযান বিস্তৃত করে তুর্কি সেনারা আজাজ শহরের দিকে অগ্রসর হবে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

এদিকে সিরিয়ায় অভিযান চলমান অবস্থায় এবার কাতারে বিমান ও নৌবাহিনী মোতায়েন করার পরিকল্পনার কথা জানিয়েছে তুরস্ক। কাতারে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ফিকরেত ওজের বুধবার এ কথা জানিয়েছেন।

কাতারে আগেই স্থলবাহিনী মোতায়েন করেছে তুরস্ক। তবে কবে নাগাদ বিমান ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে, তা জানাতে অস্বীকার করেছেন তুর্কি রাষ্ট্রদূত। খবর আল জাজিরার।

ফিকরেত ওজের জানান, ২০১৪ সালে সই হওয়া চুক্তি অনুসারে কাতারে স্থল, নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হবে। সিরিয়ায় চলমান সামরিক অভিযান ‘অলিভ ব্রাঞ্চ’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা