রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০০ কোটি টাকা দিয়েও মুক্তি পাননি সৌদি যুবরাজ !

news-image

মুক্তির স্বাদ পেতে সৌদি আরবের সরকারকে ৬০০ কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু বহুল কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের।

দেশ ছাড়ায় ক্ষেত্রে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দুই মাস তাকে বিলাসবহুল হোটেলে বন্দী রাখা হয়েছিল। শনিবার সেখান থেকে মুক্ত হয়ে নিজ বাসায় যান আল ওয়ালিদ বিন তালাল। এবার তিনি নিজ ঘরেই বন্দী।

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।

৬৩ বছরের ওই রাজপুত্রকে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রেফতার করা হয়।

ডজনখানেক সৌদি রাজপুত্র, সরকারি মন্ত্রী, কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সঙ্গে তাকে রাখা হয় রিয়াদের বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলে।

এদের কেউ কেউ মোটা অঙ্কের অর্থ দিয়ে মুক্তি পেয়েছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী ও ক্ষমতাবান রাজপুত্র তালাল এখনো বন্দী।

অ্যাপল, টুইটার ও সিটি গ্রুপে মালিকানা আছে তালালের। গত নভেম্বরে গ্রেফতার হন তিনি। শনিবার মুক্তির (হোটেল থেকে বের হওয়ার) মাত্র কয়েক ঘণ্টা আগে তালাল রয়টার্সকে বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। আর সৌদি আরব ছাড়ার কোনো ইচ্ছেও তার নেই। রাজ্যে নিজের আগের ক্ষমতা ফিরে পাওয়ার বিষয়েও আত্মবিশ্বাসী ছিলেন তালাল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা