,

কেরলে জুম্মার নামাজ পড়ালেন নারী ইমাম জামিতা

news-image

ভারতের কেরলে শুক্রবার জুম্মার নামাজে ইমামতি করেছে জামিতা (৩৪) নামে এক নারী। বলা হচ্ছে, দেশের প্রথম নারী ইমাম হিসেবে তিনি জুম্মার নামাজ পড়িয়েছেন। সাধারণত পুরুষরা ইমামতির দায়িত্ব পালন করে থাকেন।

কোরান সুন্নত সোসাইটির সাধারণ সম্পাদক জামিতা পরিচিত ‘জামিতা টিচার’ নামে। সোসাইটি সূত্রের খবর গতকাল সোসাইটির অফিসে নামাজ পড়ার জন্য হাজির হয়েছিলেন নারীসহ প্রায় ৮০ জন। তাঁদের নামাজ পড়ান মহিলা ইমাম জামিতা।

বৈষম্যের বিরুদ্ধে বহুদিন ধরেই সরব জামিতা। কট্টরপন্থী মুসলিমরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ছাড়তে হয়েছে তিরুঅনন্তপুরম। জামিতাকে আশ্রয় দেয় কোরান সুন্নত সোসাইটি। জামিতার কথায়, ‘কোরানে নারী-পুরুষদের সমান অধিকারের কথা স্পষ্ট ভাবে বলা রয়েছে। কিন্তু অনেক পুরুষই সহ্য করতে পারেন না কোনো মহিলা নামাজ পড়াবেন। এই সিদ্ধান্তের জন্য প্রবীণরাও আমার সমালোচনা করেছেন।’ খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে