সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকার কর্মীদের নিয়ে মাথা ঘামাবেন না : সু চিকে দুতের্তে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে ব্যর্থতার জন্য বিদেশে তীব্রভাবে সমালোচিত মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র প্রতি সমবেদনা প্রকাশ করে তাকে মানবাধিকার কর্মীদের নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

নয়াদিল্লিতে ফিলিপিন্স-ভারত বিজনেস ফোরামে এক বক্তব্যে দুতের্তে বলেন, মানবাধিকার কর্মীরা কেবলই ‘গলাবাজের দল’। তাদের হৈ চৈ নিয়ে সু চির মাথা ঘামানো উচিত না।

দিল্লিতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর একটি সম্মেলনে অংশ নিচ্ছেন দুতের্তে এবং সু চি দুইজনই।

দুতের্তে বলেন, “আমরা আমাদের নিজেদের দেশের কথা বলছি, নিজ দেশের স্বার্থের কথা বলছি… এবং আমি বলছি মানবাধিকার কর্মীদের নিয়ে কিছু ভাববেন না। তারা আসলে গলাবাজের দল ছাড়া আর কিছুই না।”

মিয়ানমারে সামরিক অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা সাড়ে ছয়লাখের বেশি রোহিঙ্গার দুর্দশা সামাল দিতে ব্যর্থতার জন্য সু চি আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছেন।

জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের দমনপীড়নকে ‘জাতিগত শুদ্ধি’ অভিযান আখ্যা দিয়েছে। তবে মিয়ানমার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট দুতের্তে তার ভাষণে বলেন, “তার (সু চি) জন্য আমার দুঃখ হয়। কারণ, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তিনি শান্তির জন্য নোবেল পুরষ্কার জয় করা আর এখন শুরু হওয়া উত্তপ্ত বিতর্ক- এ দু’য়ের মাঝে পড়ে খাবি খাচ্ছেন। তিনি তীব্র সমালোচনার শিকার হচ্ছেন।”

সু’চির মতো দুতের্তেও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে আছেন। ফিলিপিন্সে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ‘হত্যার’ নীতি চালিয়ে যাওয়ার কারণে তিনি বিশ্বব্যাপী সমালোচিত হয়েছেন।

দুতের্তের শাসনামলে মাদকবিরোধী অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত হাজারো মানুষ খুন হয়েছে এবং কোনো জবাবদিহিতা ছাড়াই এ হত্যাযজ্ঞ চলছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।

তবে মাদক নিয়ন্ত্রণে মানবাধিকার ক্ষুণ্ন হলেও তার পরোয়া করেন না বলে জানিয়েছেন ‘বন্দুকভক্ত’ দুতের্তে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা