সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে কখনও একা ছিলাম না : নিকি হেইলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রণয়ের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি।

ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে তার একান্তে সময় কাটানোর কথা সাংবাদিক মাইকেল উলফ বলেছেন, তার জবাবে হেইলি বলেছেন, প্রেসিডেন্টের উড়োজাহাজে তিনি একা ছিলেন না।

গত বছর প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদটিতে আনেন সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হেইলিকে।

ভারতীয় বংশোদ্ভূত নিকি হেইলি ২০১০ সালে রাজ্যটির গভর্নর নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৪ সালে সাউথ ক্যারোলাইনা থেকে প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করেন তিনি।

নানা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া ট্রাম্পের সঙ্গে নিকি হেইলির প্রণয় রয়েছে বলে সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে কথা বলার সময় দাবি করেন উলফ; ট্রাম্পকে নিয়ে যার লেখা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ এরই মধ্যে বিশ্বজুড়ে আলোচিত। ওই বইয়েও এর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

উলফ দাবি করেন, প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প ও নিকি হেইলি যে একান্তে সময় কাটিয়েছেন, তা তিনি নিশ্চিত। রাজনীতিতে নিকি হেইলির ভবিষ্যৎ তৈরি করে দিতে চান ট্রাম্প।

এর প্রতিক্রিয়ায় নিকি হেইলি পলিটিকো সাময়িকীকে বলেছেন, এটি পুরোপুরি ‘ভিত্তিহীন’, ‘ভীষণ অবমাননাকর’ এবং ‘ন্যক্কারজনক’।

তিনি বলেন, “এটা সত্য যে আমি এয়ারফোর্স ওয়ানে ছিলাম একবার এবং এটাও সত্য যে তখন আরও অনেকে সেখানে ছিল।”

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হেইলি আরও বলেন, “প্রেসিডেন্টের সঙ্গে তার অনেক বিষয়েই কথা হয়। তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কখনও কথা হয়নি। তার সঙ্গে (এক কামরায়) কখনও একা ছিলাম না আমি।”

ট্রাম্প যখন প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন, তখন রিপাবলিকান পার্টির উদীয়মান নেতা হিসেবে আলোচিত নিকি হেইলির সমর্থন তার প্রতি ছিল না। কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা