পুলিশ জানায়, বাসটি গণপতিপুল থেকে পুনে যাচ্ছিল ১৬ জন যাত্রীকে নিয়ে। বাসটি যখন পঞ্চগঙ্গা নদীর উপর শিবাজি সেতু পার হচ্ছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকলে খবর দেন। শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা দুই। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া











