সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ার আফরিন থেকে তুরস্কে রকেট হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আফরিনে তুরস্কের সেনাবাহিনী অভিযান চালাচ্ছে কুর্দি পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে। তবে সেখান থেকে শুক্রবার তুরস্কের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে পিকেকে যোদ্ধারা।

শুক্রবার সীমান্তবর্তী আফরিন এলাকা থেকে তুরস্কের হাতায় প্রদেশে এ হামলা চালানো হয়। তবে এ হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রকেট হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখানে ফায়ার সার্ভিস ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে।

এদিকে সিরিয়ার আফরিনের তুরস্কের সেনাবাহিনীর পরিচালিত অভিযানের মধ্যে সেখানকার সাধারণ নাগরিকদের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী।

খবরে বলা হয়েছে, আফরিনে আদামা এলাকায় অভিযান শেষে সেনাবাহিনী গ্রামবাসীদের মধ্যে খাবার বিতরণ করেছে। এছাড়া সেনাবাহিনীর ডাক্তাররা স্থানীয়দের চিকিৎসাসেবা দিচ্ছে।

আফরিন ও আজাজ অঞ্চলে অভিযান শেষ হওয়ার পর তুর্কি বাহিনী মানজিব প্রদেশেও অভিযান চালাবে বলে জানান এরদোগান।

তুর্কি সেনাপ্রধান হুলুসি আকন বলেন, তুরিস্কের সীমান্তবর্তী এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা