ভারতের জনসংখ্যা ৬০০ কোটি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে বসেন, গত ৩০ বছরে ২০১৪ সালে প্রথম ভারতের ৬০০ কোটি নাগরিক কোনও একটি রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। মোদি আরও বলেন যে, তার দল সকলের উন্নয়নের জন্য কাজ করছে। সবকা সাথ সবকা বিকাশই তাদের মূল মন্ত্র।

এর থেকেই বিতর্কের সূত্রপাত। কারণ ভারতের মোট জনসংখ্যা ১৩০ কোটি। ২০১৪ সালে ভোট দাতার সংখ্যা ছিল ৮১ কোটি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করে।

দাভোসে বিশ্ব ফোরামের প্লেনারি সেশনে ভাষণ দেন নরেন্দ্র মোদি। উপনিষদ থেকে আধুনিক অর্থনীতি। আধুনিক বিশ্বের তিন প্রধান বিপদ। তুলে ধরেন নতুন ভারত ২০২২ এর ছবি। দাভোসের সম্মেলনে সব প্রসঙ্গই তুললেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু ভাষণ দেওয়ার সময় তার দেশের জনসংখা নিয়ে ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় তুললেন মোদি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির