রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় তুরস্কের অভিযানে ২৬০ কুর্দি নিহত

news-image

সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলা নির্মূল করতে সেনা অভিযান চালাচ্ছে তুর্কি সেনাবাহিনী। চারদিন ধরে চলমান এ অভিযানে এ পর্যন্ত মার্কিন সমর্থিত ২৬০ জন কুর্দি গেরিলা ও আইএস যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত এই কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করে।

গতকাল মঙ্গলবার সন্ধায় তুর্কি সামরিক বাহিনী এক বিবৃতিতে কুর্দি গেরিলা ও আইএস সন্ত্রাসী নিহত হওয়ার দাবি জানায়। এতে বলা হয়েছে, সফলতার সঙ্গে তুর্কি অভিযান এগিয়ে চলেছে। প্রকাশিত বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল তুরস্কের এক সেনা নিহত হয়েছে। অভিযান শুরুর পর এ নিয়ে তিনজন তুর্কি সেনা নিহত হলো।

এদিকে, সিরিয়ার আফরিনে তুর্কি অভিযান নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন। ফোনালাপে দু’নেতাই একমত হয়েছেন যে, সিরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন একথা নিশ্চিত করেছে। সূত্র : আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা