আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে হামলা

news-image

আফগানিস্তানের জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে একদল সশস্ত্র বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়। হামলাকারীরা প্রথমে গাড়িবোমার বিস্ফোরণ ঘটনায় বলে ধারণা করা হচ্ছে। এরপর মেশিনগান থেকে গুলি ও রকেটচালিত গ্রেনেড ছোড়ে। হামলা এখনো চলছে বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।

ঘটনার পরপরই সেখানে ছুটে যায় পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, গুলির শব্দ হওয়ার পর কাছের একটি স্কুলে শিশুদের ছুটোছুটি করতে দেখা যায়।

হামলাকারীরা কারা, তা এখনো জানা যায়নি। তবে পাকিস্তানের সীমান্তবর্তী নানগড়হার প্রদেশের রাজধানী জালালাবাদে প্রায়ই তালেবান জঙ্গিরা হামলা চালায়। কাবুলে বিলাসবহুল একটি হোটেলে হামলার ঘটনার কয়েক দিনের মধ্যে আজ এ হামলা হলো। হোটেলের হামলার ঘটনায় ২২ জন নিহত হয়েছিল, যাদের বেশির ভাগই ছিল বিদেশি।

গোলাগুলি শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত লোকজন। ছবি: রয়টার্স

নারগড়হারের গভর্নরের মুখপাত্র আতুল্লাহ খোগয়ানি এএফপিকে বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার কিছুক্ষণের মধ্যেই (স্থানীয় সময় সকাল ৯ টা ১০ মিনিটে) এ হামলার ঘটনা ঘটে।

খোগয়ানি বলেন, একদল সশস্ত্র লোক চত্বরে ঢুকে পড়ে। আহত ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির