সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ প্রেমিকার খরচ জোগাতে ড্যান্স চ্যাম্পিয়নের কাণ্ড!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি পুলিশ আটক করেছে ২২ বছর বয়সী এক ডাকাতকে। তিনি আসলে পেশাদার ডাকাত নন। তবে পেশাদার নৃত্যশিল্পী। বলিউডের তার স্বপ্ন পূরণ করতেই ডাকাতির পথ বেছে নেন। বিলাসী জীবন কাটাতে আর ২০ জন প্রেমিকাকে সামলাতেই প্রচুর অর্থ দরকার তার। আর সে কারণেই ডাকাতি।

নাম তার আদনান খান। নিজেকে মিস্টার উত্তরাখন্ড ড্যান্স কম্পিটিশনের বিজয়ী বলে দাবি করেছেন। বেশ কয়েকটি টেলিভিশন রিয়েলিটি শো এর জন্যেও অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু যেভাবে জীবনটাকে চালাতে চান সেভাবে চলতে পারছিলেন না। তাই গত বছর তিন বন্ধুকে নিয়ে দাওয়ার্কা সেক্টর ১২ এর একটি পিৎজা আউটলেটে ডাকাতি করেন।

দাওয়ার্কার পুলিশ কমিশনার শিবেশ সিং জানান, গত বছরের ডিসেম্বরে ছুরির মুখে ওই পিৎজা আউটলেট থেকে চারজন মিলে ৩ লাখ ৪৫ হাজার রুপি ডাকাতি করেন। পরে ধরা হয় সবাইকে। রাম নামের একজনকে ধরা হয়েছে। তিনি কীভাবে ডাকাতির পরিকল্পনা হয়, কীভাবে তা বাস্তবায়িত হয় তার কথা জানান।

সিং আরো জানান, উত্তম নগরে খানের বাড়ি। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। মুম্বাইয়ে বসবাসের খরচ অনেক বেশি। মাত্র কয়েক মাস থাকতেই তার ৩ লাখের মতো খরচ হওয়ার কথা। ড্যান্স শো থেকে তার নিয়মিত আয় হচ্ছিল না। কিন্তু জীবনটাকে তারকাদের মতো তো চালাতে হবে। পরে খান জানায়, তার ২০ জন প্রেমিকা ছিল। তাদের পেছনে খরচ করতে হতো। সেজন্যে তার খরচ অনেক বেশি। বাধ্য হয়েই ডাকাতি করেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা