রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ চমকে দিলেন কিম জং উনের ‘গার্লফ্রেন্ড’!

news-image

অনলাইন ডেস্ক : বলা হয়ে থাকে যে, উত্তর কোরিয়ার সবচেয়ে রহস্যজনক নারী তিনি। শোনা গিয়েছিল তাকে হত্যাও করা হয়েছে। কিন্তু হঠাৎ সবাইকে চমকে দিয়ে দক্ষিণ কোরিয়ায় হাজির হয়েছেন কিম জং উনের সাবেক বান্ধবী হিয়ন সং উল। জানা যায়, তার একটি ব্যান্ড রয়েছে। উইন্টার অলিম্পিকের আগেই তার আবির্ভাব হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দুই কোরিয়ার সম্পর্কের অবনতির পর এই প্রথম উত্তর কোরিয়ার কোন হাইপ্রোফাইল ব্যক্তি হাজির হলেন সিওলে।

কলকাতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়েছে, হিয়ন সং উলের নিজের একটি আর্ট ট্রুপ রয়েছে। আর সেই ট্রুপের তদারকি করতেই সিওলে পৌঁছেছেন তিনি। তাকে দেখেই ফটোগ্রাফাররা ছবি তুলতে শুরু করেন। তবে মিডিয়ার সামনে মুখ খোলেননি তিনি। এমনকি দক্ষিণ কোরিয়ায় তাকে বিক্ষোভের মুখেও পড়তে হয়। ৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উইন্টার অলিম্পিক। সিওলের রেল স্টেশনে পৌঁছতেই তিনি ১৫০-২০০ জন বিক্ষোভকারীকে দেখেন। যদিও তিনি কোন প্রতিক্রিয়া দেখাননি। এমনকি কিম জং উনের ছবি পুড়িয়েই বিক্ষোভ প্রদর্শন করা হয় উত্তর কোরিয়ার বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা