সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন এক্স’র উৎপাদন বন্ধ করছে অ্যাপল

news-image

প্রযুক্তি ডেস্ক : আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস স্মার্টফোনের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে বাজারে আসে বহুল কাঙ্খিত আইফোন এক্স। অ্যাপলের দশ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসের স্টিভ জবস মিলনায়তনে এটির উন্মোচন করেন অ্যাপলের সিইও টিম কুক। কিন্তু কয়েক মাসের ব্যবধানে এই আইফোনটির উৎপাদন বন্ধ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল সূত্রে জানা গেছে, আইফোন এক্স নিয়ে বিক্রির প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে এ মার্কিন টেক জায়ান্ট। আর চলতি বছরের সামার সিজনেই তা বাস্তবায়ন হতে যাচ্ছে।

তবে প্রখ্যাত বিশ্লেষক ও অ্যাপল বিশেষজ্ঞ মিং-চাই কু সতর্ক করে বলেছেন, অ্যাপলের সবশেষ আইফোনটির ২০১৮ সালের উইন্টার সিজনেই মৃত্যু ঘটবে। আর এমনটি হলে ২০১৪ সালে আইফোন ফাইভ সি উন্মোচনের পর প্রথম বারের মতো এমন ঘটনা ঘটতে যাচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের দাবি, আইফোন এক্স এর চড়া মূল্য ও নতুনত্বের ঘাটতি ক্রেতাদের হতাশ করেছে। তাই ফোনটি বাজারে মুখ তুবড়ে পড়েছে।

সিনোলিঙ্ক সিকিউরিটি বিশ্লেষক হাং বিন এর মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে আইফোন এক্স তাদের প্রথম চালানে ৩৫ মিলিয়ন ইউনিট আইফোন বাজারজাত করবে যা আগের চেয়ে ১০ মিলিয়ন কম।

সব মিলিয়ে আইফোন সিক্স ও সেভেনের মতো গ্রাহক টানতে না পারার কারণেই আইফোন এক্স এর উৎপাদন বন্ধ করতে যাচ্ছে অ্যাপল। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা