সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর হল যুক্তরাষ্ট্রের অচলাবস্থা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে সাময়িক অর্থবরাদ্দ সংক্রান্ত বিল অনুমোদনে ভোট দিয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। এরপরই দেশটির অচলাবস্থা দূর হয়েছে।

স্থানীয় সময় গত সোমবার রাতে হাউস ও সিনেটে এই ভোটাভুটি হয়। অর্থবরাদ্দ বিল সিনেটে ৮১-১৮ ভোটে পাস হয়। প্রতিনিধি পরিষদে ২৬৬-১৫০ ভোটে পাস হয়।

বাজেটে অর্থ বরাদ্দ-সংক্রান্ত একটি বিল মার্কিন সিনেটে আটকে যাওয়ায় দেশটিতে অচলাবস্থা সৃষ্টি হয়।

সিনেটর চাক শুমার বলেন, রিপাবলিকানরা তরুণ অভিবাসীদের বিতাড়ন ঠেকাতে কর্মসূচি নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর ডেমোক্র্যাটরা বিলটি সমর্থন করতে রাজি হন।

ভোটাভুটির পর গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি অচলাবস্থা কাটাতে বিলটিতে সই করেছেন।

জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলছেন, তিন দিনের অচলাবস্থা কাটাতে ডোনাল্ড ট্রাম্প বিলে সই করেছেন। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সাময়িক অর্থবরাদ্দ থাকবে।

সরকারের অচলাবস্থা শুরু হওয়ার পর গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে ছিল প্রথম কর্মদিবস। এতে হাজারো কর্মজীবী বিপাকে পড়েন। অনেকের ভাতা বন্ধ হয়ে যায়।

ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধের এই ঘটনা ঘটে ২০ জানুয়ারি। ওই দিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্ণ হয়। রিপাবলিকান দলের হাতে শুধু হোয়াইট হাউস নয়, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রয়েছে। ১৯৭৬ সাল থেকে এই পর্যন্ত মোট ১৭ বার যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধের ঘটনা ঘটেছে। এই প্রথম এমন ঘটনা ঘটল যখন একই দলের হাতে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা