রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সঙ্কট : ফের মিয়ানমারকে সহায়তার ঘোষণা রাশিয়ার

news-image

সহিংসতায় বিধ্বস্ত রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতি বিশ্বকে বোঝানোর জন্য মিয়ানমারকে সহায়তা করবে রাশিয়া। একই সঙ্গে রোহিঙ্গা সঙ্কটে মিয়ানমারের পাশে থাকবে দেশটি। রোববার নেইপিদো সফরে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু মিয়ানমার সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইংকে এসব কথা বলেন।

গত বছরের আগস্টে রাখাইনে শুরু হওয়া সহিংসতা থেকে বাঁচতে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসায় বিশ্বে সমালোচনার মুখে থাকলেও রাশিয়া শুরু থেকে মিয়ানমারের পক্ষে সমর্থন জানিয়ে এসেছে।

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর কঠোর অভিযানকে জাতিসংঘ জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করেছে। তবে রাশিয়া বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর অভিযানের অধিকার রয়েছে।

রাশিয়ার এই প্রতিরক্ষা প্রধান বলেছেন, উত্তর রাখাইনে সন্ত্রাসী হামলার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র রয়েছে এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও মিয়ানমার সরকার, সেনাবাহিনী ও সব নাগরিককে সমস্যা মোকাবেলা করার উপায় খুঁজতে হবে।

মিয়ানমার সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রী পুনরায় আশ্বাস দিয়েছেন যে, মিয়ানমারের প্রকৃত পরিস্থিতি যাতে আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পারে সেজন্য রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম মিয়ানমারকে সহায়তা করবে।

রাখাইন সঙ্কট মোকাবেলায় মিয়ানমারকে ধারাবাহিক সহযোগিতার জন্য রাশিয়ার প্রশংসা প্রকাশ করেছেন মিন অং হ্লেইং। বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রাযুক্তিক সহযোগিতা জোরদারের ব্যাপারে আলোচনা করেন তারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা