সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের ধ্বংস অনিবার্য : হিজবুল্লাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস অনিবার্য। নতুন করে কোনো ধরনের দুঃসাহস দেখালে নিজের ধ্বংস ত্বরান্বিত করবে তেল আবিব।

সোমবার তেহরানে আল-আকসা মসজিদ বিষয়ক এক সম্মেলনে হিজবুল্লাহর প্রতিনিধি সাইয়্যেদ আব্দুল্লাহ সাফিউদ্দিন এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমেরিকার এটা জেনে রাখা উচিত মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো গুটিয়ে নিতে হবে এবং ইসরায়েলও অস্তিত্বহীন হয়ে পড়বে। এটি একটি বাস্তবতা।

মুসলমানদের পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার নিন্দা জানিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাহস যোগাতে এ ঘোষণা দিয়েছেন।

ইরানে নিযুক্ত হিজবুল্লাহ প্রতিনিধি আরও বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে একের পর এক পরাজিত হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে এখন হিজবুল্লাহর ওপর চাপ বাড়ানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা