সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে একটি বাজারে বোমা হামলায় নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি বাজারে বোমা হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১৯ জন আহত হয়েছে। সোমবার সকালে এক মোটরসাইকেল আরোহী এ হামলা চালায়।

খবরে বলা হয়, ২০০৪ সাল থেকে মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে থাই শাসনের বিরুদ্ধে বিদ্রোহী তৎপরতায় এখন পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষ নিহত হয়েছে। আর দেশটির এ অঞ্চলের মানুষ সাংস্কৃতিকভাবেই অনেকটা থাইল্যান্ড বিরোধী।

বৌদ্ধ ও মুসলমানদের কাছে জনপ্রিয় ইয়ালা শহরে সকালের একটি বাজারে এই হামলা ছিল বিগত কয়েক মাসের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর সন্দেহভাজন জঙ্গিদের প্রথম ভয়াবহ হামলা। জঙ্গিরা তাদের কৌশল পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, ইয়ালা শহরের কেন্দ্রস্থলে শুয়োরের মাংস বিক্রির একটি দোকানের সামনে পার্ক করে রাখা সন্দেহজনক ওই মোটরসাইকেল বিস্ফোরণে সেখানে তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছে। এএফপি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা