,

তুরস্কের শহর লক্ষ্য করে সিরিয়া থেকে রকেট হামলা

news-image

সিরিয়া থেকে নিক্ষেপ করা রকেট তুরস্কের সীমান্তবর্তী শহরে কিলিসে আঘাত এনেছে। রবিবার সিরিয়া থেকে নিক্ষেপ করা চারটি রকেট দক্ষিণ সীমান্তবর্তী ও তুর্কি শহরের বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, তিনটি রকেটে ধ্বংস হয়ে যায় দুইটি বাড়ি। আরেকটি রকেটে শহরের প্রাণকেন্দ্রে একটি ফাঁকা জায়গায় আঘাত আনে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি একজন আহত হওয়ার কথা বলেছে।

সম্প্রতি আফরিন থেকে রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরুর পরপরই সেখানে কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে তুরস্ক। রবিবার (২১ জানুয়ারি) আফরিনে তুর্কি সেনারাও ঢুকে পড়ে। আর এদিনই ফ্রি সিরিয়ান আর্মি ঘোষণা দিয়েছে তাদের প্রায় ২৫ হাজার সেনা তুর্কি বাহিনীর সঙ্গে যোগ দিতে যাচ্ছে।

২০১২ সাল থেকে আফরিন অঞ্চল থেকে কুর্দি যোদ্ধাদের তাড়াতে চেষ্টা করছে। এসব কুর্দি যোদ্ধার অনেকেই আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে। তুরস্কের এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যে সিরিয়া থেকেও চালানো হলো রকেট হামলা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে