,

কাবুলে বিলাসবহুল হোটেলে বন্দুকধারীদের হামলা, বহু হতাহতের আশঙ্কা

news-image
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়েছে চার বন্দুকধারী। তারা হোটেলে অবস্থান করা অতিথিদের লক্ষ্য করে গুলি চালায়। তারা হোটেলের রান্নাঘরেও আগুন লাগিয়েছে। এছাড়া হোটেলের চতুর্থ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে।
নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনীর গুলিতে দুইজন বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র। পাঁচজন হতাহতের খবর নিশ্চিত করলেও ঠিক কতজন মারা গেছে তা নিশ্চিত করতে পারেননি ঐ মুখপাত্র। হোটেলের ভেতরে আটকে পড়া বহু সংখ্যক মানুষ হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় গতকাল শনিবার রাত ৯টা ২০ মিনিটে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা চালায় বন্দুকধারীরা।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিম জানিয়েছেন, বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়েছে। পুরো হোটেল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ভেতরে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান নাসরাত রহিম।
তিনি জানান, বন্দুকধারীরা ছোট অস্ত্র এবং রকেট চালিত গ্রেনেডও বহন করছে। হোটেলে ভেতর অবস্থান করা এক অতিথি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি লুকিয়ে আছেন। তবে ভেতরে গুলির শব্দ শুনেছেন। খবর বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে