সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী মন্ত্রী নুস ঘানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উপমহাদেশের বংশোদ্ভূত নুস ঘানিকে সম্প্রতি প্রধানমন্ত্রী তেরেসা মের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরে তেরেসা মের মন্ত্রিসভার প্রথম রদবদলে ৪৫ বছর বয়সী নুসকে ওই দায়িত্ব দেওয়া হয়।

প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে নুস শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে ভাষণ দেন।

নুসের মা, বাবা ছিলেন কাশ্মীরের বাসিন্দা। সেখান থেকে তারা চলে যান ব্রিটেনের বার্মিংহামে। সেখানেই নুসের জন্ম।

হাউস অব কমন্সে প্রথম ভাষণটি দেওয়ার পরপরই টুইট করেন নুস। টুইটে তিনি লেখেন, ‘পরিবহনমন্ত্রী হিসেবে আমার ইনিংস শুরু করলাম। ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে ইতিহাসও গড়ে ফেললাম।’

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে মন্ত্রীরা যেখান থেকে ভাষণ দেন সেই ‘ডিসপ্যাচ বক্স’-এ দাঁড়িয়েই পার্লামেন্টে প্রথম ভাষণটি দেন নুস।

২০১০ সালে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে অংশ নেন নুস। তার ৫ বছর পর, ২০১৫ সালে তিনি ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির প্রথম মুসলিম নারী এমপি হন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা