বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিশুদের ধর্মগ্রন্থ থেকে শিক্ষা দিতে হবে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শিশুদের ধর্মীয় বই থেকে শিক্ষা দিতে হবে। কোরআন, গীতা ও বাইবেলসহ ধর্মগ্রন্থগুলো থেকে শিশুদের শিক্ষা দিলে তারা সহনশীল হবে। ভারতের কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী এই মন্তব্য করেছেন ।

মানেকা গান্ধী বলেন, ‘আমাদের মধ্যে কয়জন নিজ নিজ ধর্মীয় গ্রন্থ পড়েছেন? আমি কোরআন পড়েছি। আপনারা কতজন জানেন যে, মুহাম্মদ (সা.) যুদ্ধবিরোধী ছিলেন? নৈতিকতার শিক্ষা দেয়া হতো আমাদের, কিন্তু এখন আর এটি নেই।’

মানেকা বলেন, ‘ধর্মীয় কারণেই এখন উত্তেজনা দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ-শিশুরা অন্য ধর্ম সম্পর্কে কিছুই জানে না। ফলে, অন্য ধর্মের প্রতি তারা ঘৃণা পোষণ করে। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ ও ইসলাম ধর্মের মূল্যবান গ্রন্থ থেকে শিক্ষালাভ করলে শিশুরা ছোট বয়সেই অন্য ধর্মের প্রতি সম্মান করতে শিখবে।’

এদিকে, ছয় ধর্মের পবিত্র গ্রন্থ থেকে সপ্তাহে অন্তত দু’বার ক্লাস নেওয়ার ব্যাপারে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান মানেকা। হিন্দুস্থান টাইমস