সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

news-image

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। জেলার বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পাশের জলাশয়ে পড়ে গেলে আজ শনিবার এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশই বীরভুমের বাসিন্দা। তাঁরা ইটভাটার শ্রমিক।
পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বাসের ড্রাইভার দিক্‌ভ্রান্ত হয়ে বাসটি নিয়ে পাশের জলাশয়ে পড়ে যান। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আর দুজন মারা যান মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পর। এই হাসাপাতলে ভর্তি করানো হয়েছে আহত ১৪ জনকে। মৃত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে।

এই বাসটি ৬০ জন যাত্রী নিয়ে আমতলা থেকে বেলডাঙ্গায় যাচ্ছিল। এ ঘটনার পর স্থানীয় মানুষ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা