তুরস্কে বাস দূর্ঘটনায় নিহত ১৩ আহত ৪২

news-image

তুরস্কের ইস্কিসেহির প্রদেশে এক পর্যটনবাহী বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। বাসটি রাজধানী আঙ্কারা থেকে শনিবার উত্তরাঞ্চলীয় বার্সা প্রদেশে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কের স্থানীয় সংবাদ মাধ্যম।

খবরে বলা হয়েছে, পর্যটন বাসটি একটি ফার্মে যাওয়ার সময় ইস্কিসেহির-বার্সা মহাসড়কে একটি গাছে গিয়ে ধাক্কা লাগার ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের সকলকে হাসপাতালে নেয়া হলে তার মধ্য থেকে প্রথমে ১১ জন পরবর্তিতে আরো ২জনকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানায় চিকৎসকরা।

ইতোমধ্যেই ইস্কিসেহির প্রদেশের গভর্নর ওজদামির কারাকাক ও রাজ্য পুলিশ প্রধান ইনজিন ডিনকাজা ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন তিনি। এপিএ,আরব নিউজ

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির