,

যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, উত্তর কোরিয়ায় হামলার প্রস্তুতি!

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্কর সব মহড়া। আর তারই জের ধরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র সচিবদের বৈঠকে এমনই উদ্বেগ প্রকাশ করল উত্তর কোরিয়া। কানাডার সঙ্গে গোপন আঁতাত করে এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদসংস্থা জিনহুয়া একটি ওই বৈঠক থেকে পাওয়া সূত্র উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

জিনহুয়ার খবরে বলা হয়েছে, ১৯৫০ সালে কোরিয়ার বিরুদ্ধে হওয়া যুদ্ধে যেসব দেশ অংশ নিয়েছিল, তাদের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক হয়েছে কানাডায়। প্রায় ২০টি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা উপস্থিত ছিলেন সেখানে। জানুয়ারির ১৫-১৬ তারিখ এই বৈঠক হয়। জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।

এই বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে বলে সূত্রের খবর। বাণিজ্যিক দিক থেকে উত্তর কোরিয়াকে একঘরে করে দেওয়ার বিষয়েও আলোচনা চলে। পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ না করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে