সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কার্ফ পরায় আইনজীবীকে আদালত ছাড়া করলেন ইতালির বিচারক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্কার্ফ পরার কারণে ইতালির এক মুসলিম নারী আইনজীবীকে আদালত থেকে বের করে দেয়া হয়েছে। গত বুধবার আসমা বিলফিকির নামের ওই আইনজীবী স্কার্ফ পরে এমিলিয়া রোমানা রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্টে শুনানিতে গেলে বিচারক তাকে বের করে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা। খবর ইটালির সংবাদমাধ্যম আনসাডটআইটির।

আসমা বিলফিকির নামের এই আইনজীবীকে সেখানকার সরকারি জজ বলেন, আদালতের কাজে অংশ নিতে চাইলে তিনি যেন ইসলামি পোশাক বা হিজাব ও মাথায় রুমাল ব্যবহার না করেন।

কিন্তু মরক্কোর বংশোদ্ভূত ২৫ বছর বয়স্ক আসমা হিজাব মেনে চলাকেই প্রাধান্য দিয়েছেন। তিনি ইতালীয় বিচারপতির এই নির্দেশকে ইসলাম-বিদ্বেষী ও অপেশাদারসুলভ বলে প্রতিবাদ জানিয়েছেন।

তথাকথিত সাম্য ও গণতন্ত্রের দাবিদার পশ্চিমা দেশগুলোতে ইসলাম-বিদ্বেষী সরকারি নীতিমালা সেখানকার মুসলিম নাগরিকদের জীবনে নানা সংকট সৃষ্টি করছে। একই সঙ্গে আদালতের সামনে একটি নোটিশ টাঙানো হয়। নোটিশে লেখা হয়, কোনো ব্যক্তি যদি আদালতে শুনানিতে অংশ নিতে চান তাহলে তিনি অস্ত্র বহন করা ও মাধা ঢেকে রাখা পোশাক পরতে পারবে না।

আদালতের এ ঘোষণার নিন্দা জানিয়েছে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা। স্থানীয় মুসলিম কমিউনিটির তত্ত্বাবধায়ক ইয়াসিন লাফরাম বলেন, দেশে (ইতালিতে) এমন কোনো আইন নেই যে, স্কার্ফ বা হিজাব পরে আদালতে যাওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা