দেশেই উৎপাদন হবে কম্পিউটার

news-image

এখন থেকে দেশেই তৈরি হবে কম্পিউটার। ওয়ালটনের সহযোগী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজে আজ থেকে কম্পিউটার উৎপাদনের যাত্রা শুরু হয়েছে। একই সাথে স্মার্টফোনের পর বাংলাদেশের নাম যুক্ত হলো কম্পিউটার উৎপাদনকারী দেশের তালিকায়। দেশের তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদন খাতে উন্মোচিত হলো উচ্চ প্রযুক্তি পণ্যের নতুন দিগন্ত।

গাজীপুরের চন্দ্রায় নবনির্মিত ওয়ালটন কম্পিউটার কারখানা উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, স্বপ্ন দেখতাম পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তির কম্পিউটার উৎপাদন করবে বাংলাদেশ। এই স্বপ্ন আজ বাস্তব হচ্ছে। ওয়ালটনের প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশে কম্পিউটার সংযোজন হলেও উৎপাদনের মাধ্যমে তারা সাহস দেখিয়েছে। তিনি বলেন, হাইটেক পার্কে যে সুবিধাগুলো দেওয়া হয় ওয়ালটনকে সেই সুযোগ দেওয়া হবে। ওয়ালটন এ বিষয়ে আবেদন করা মাত্র তাদের হাইটেক পার্ক হিসেবে ঘোষণা করা হবে। কম্পিউটার উৎপাদনে ওয়ালটন সফলতা পাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সম্ভাবনাকে বাস্তবে পরিণত করেছে ওয়ালটন। দেশে বর্তমানে ৫ লাখ কম্পিউটার আমদানি করতে হয়। সরকারি ক্রয়ে দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহিত করা হবে। তিনি বলেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশ হার্ডওয়্যার রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পাবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার