রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

news-image

পরমাণু হামলায় সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার সকালে ওডিশা রাজ্যের আবুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় জানায়, পারমাণবিক হামলা হানতে সক্ষম অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রটি ভারতের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র। এই পরীক্ষামূলক উৎক্ষেপণ দেশের ভারতের প্রতিরক্ষা সক্ষমতার জন্য বড় মাইলফলক। এটি ৫৫০০ থেকে ৫৮০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।

এদিকে যুক্তরাষ্ট্রের এমআইটি’র অধ্যাপক বিপিন নারাং জানান, এই পরীক্ষামূলক উৎক্ষেপণ নতুন কোনো সক্ষমতার কথা বলছে না। এটা কেবল একটি পরীক্ষা। একে ভারতীয় সেনাবাহিনীর নিয়মিত প্রযুক্তিগত মহড়া বলেই মনে করেন এই অধ্যাপক।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের ধারণা, ভারতের অস্ত্রভাণ্ডারে ১২০ থেকে ১৩০টি পরমাণবিক অস্ত্র রয়েছে।

তথ্যসূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা