বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে শীতার্তদের মাঝে ৫ হাজার কম্বল দিলেন হাসু ইসলাম

news-image

সালমা আহমেদ,বাঞ্ছারামপুর : গতকাল (বৃহস্পতিবার)বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র,অতিদরিদ্র,মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে প্রায় ৫ হাজারের উপর উন্নত মানের কম্বল বিতরন করেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলামের সহধর্মীনি মিসেস হাসু ইসলাম।

সকাল থেকে কম্বল বিতরন করে শেষ বিকেলে উপজেলার উজানচর কে,এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃদ্ধ, এতিম, মাদ্রাসার ছাত্র,মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের মাঝে কম্বল বিতরন আনুষ্ঠানিকভাবে হয়।উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.তফাজ্জল হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মিসেস হাসু ইসলাম।অন্যান্য আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর,জেলা পরিষদ সদস্য সনি আক্তার সূচী,উজানচর ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা শ্রমীক লীগের যুগ্মআহবায়ক মো.মহিউদ্দিন,ছাত্রলীগের জুয়েল,মুকবল,জামাল প্রমূখ।

অনুষ্ঠানে কম্বল বিতরনকালে প্রধান অতিথি মিসেস হাসু ইসলাম বলেন,-‘আওয়ামী লীগ মানে উন্নয়ন।দরিদ্রদের সহায়-সম্বল।স্বাধীনতার রক্ষা-কবজ। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো ক্যা.তাজুল ইসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করে বাঞ্ছারামপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন’’।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা