রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি বিরোধী প্রচারণার শর্তে ২৪৪ জঙ্গিকে মুক্তি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বোকো হারামের সঙ্গে নিজেদের সম্পর্ক অস্বীকার করায় সন্দেহভাজন ২৪৪ জন জঙ্গি মুক্তি দিল নাইজেরিয়ার সেনাবাহিনী। সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনাই লক্ষ্য বলে জানিয়েছে দেশটির সেনাবানিহী।

বোকো হারামের সঙ্গে এদের প্রত্যক্ষ কোন সম্পর্ক না থাকার প্রমাণ পাওয়ার পরেই এদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেনা সূত্রে খবর। যে ২৪৪ জনকে ছাড়া হয়েছে তাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৫৬ জন মহিলা,১৯ জন কিশোর-কিশোরী, ও ৫১ জন শিশু ছিল বলে দেশটির অপারেশনাল কমান্ডার মেজর জেনারেল রজার্স নিকোলাস জানিয়েছেন।

তিনি আরো জানান, মুক্তি পাওয়ার পরেই এরা প্রত্যেকে সেনা বিশেষ প্রকল্পে যোগ দেবে, যেখানে মূলত জঙ্গি বিরোধী কাজের প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। তারপরেই তাদের আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হবে।

প্রসঙ্গত, নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠির সঙ্গে সংঘাতে গত ৮ বছরে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। চলতি জানুয়ারি মাসেই এই জঙ্গি সংগঠনের হামলায় অন্তত ২০ নিহত হন। আগেও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা