সৌদির ‘কুখ্যাত সন্ত্রাসী’ আবদুল্লাহ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ‘কুখ্যাত সন্ত্রাসী’ আবদুল্লাহ বিন মির্জা আলী আল-কালাফকে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছেন। সোমবার বিকেলে তাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।

আবদুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর মতো বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে সৌদি কর্তপক্ষের। সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তার ওপর নজর রাখা হচ্ছিল। সোমবার ভুয়া লাইসেন্স প্লেট লাগানো একটি গাড়িতে করে যাওয়ার সময় আওয়ামিয়া শহর এবং কুদাইয়াহর মাঝখানে তাকে হত্যা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, আবদুল্লাহর ওপর নজর রেখে দেখা গেছে, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেননি আবদুল্লাহ। বরং সরাসরি গুলি চালাতে থাকেন।

নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, বাধ্য হয়েই আবদুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য আহত হননি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির