ফের উত্তপ্ত রাখাইন, পুলিশের গুলিতে নিহত ৭

news-image

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের রাখাইন রাজ্য। সেখানে এক সহিংসতায় পুলিশের গুলিতে সাত বিক্ষোভাকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। প্রাচীন বৌদ্ধ আরাকান রাজ্য নিয়ে স্থানীয়দের একটি অনুষ্ঠান সহিংসতায় রুপ নেয়। খবর স্টার অনলাইন।

রাখাইন রাজ্য সরকারের সেক্রেটারি টিন মায়ুং সউয়ি রয়টার্সকে বলেন, মঙ্গলবার রাতে রাখাইনের উত্তরাঞ্চলীয় মারাউক ইউ শহরে আরাকান রাজ্যের পতন দিবস উপলক্ষে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল।

ইতোমধ্যেই রোহিঙ্গা সংকট নিয়ে তীব্র চাপের মুখে রয়েছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। এর মধ্যেই রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হলো।

মায়ুং সউয়ি বলেন, ২শ বছরেরও বেশি আগে আরাকান রাজ্যের পতন হয়। ওই দিবসের বার্ষিক স্মরণোৎসব শেষ হওয়ার পর প্রায় চার হাজার লোক সরকারি একটি ভবন ঘিরে ফেলে। এ ধরনের আয়োজনের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আয়োজকরা কোনো ধরনের অনুমতি নেয়নি বলে জানানো হয়েছে।

পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশে রাবার বুলেট ছুড়ে মারলেও তাদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই নিরাপত্তা কর্মকর্তাদের গুলি ছুড়তে হয়েছে। সে সময় বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেই সংঘর্ষের সূত্রপাত হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির