,

২০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলিমদের অবস্থান হবে দ্বিতীয়, ইহুদিদের তৃতীয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১ লাখ মুসলিম যোগ হচ্ছে। মুসলমানদের সংখ্যা ইহুদি জনগোষ্ঠীর তুলনায় অনেক দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এর ধারা অব্যাহত থাকলে আগামী ২০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলিমদের অবস্থান হবে দ্বিতীয়। ইহুদিরা নেমে যাবে তৃতীয় স্থানে।

বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টার বলছে, মুসলমান অভিবাসী এবং আমেরিকান মুসলমানদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকায় এমনটা হচ্ছে। যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরাই বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। বর্তমানে দেশটির জনসংখ্যার শতকরা ৭১ ভাগ খ্রিস্ট ধর্মাবলম্বী।

পিউ রিসার্চ সেন্টার জানায়, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এরপরেই অবস্থান করছে ইহুদিরা। যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে মুসলিমদের সংখ্যা ছিল ৩.৪৫ মিলিয়ন, যা মোট জনসংখ্যার শতকরা ১.১ ভাগ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ২০১৫ সালে ইহুদি জনগোষ্ঠী ছিল ১.৮ শতাংশ। মুসলিমদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ১ শতাংশ। মুসলিমদের সংখ্যা আগামী দুই দশকে দাঁড়াবে ১.৮ শতাংশে। মুসলিমদের মোট সংখ্যা হবে ৮০ লাখের বেশি। ওই সময় ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে ১.৪ শতাংশে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে