,

কাঠবিড়ালির প্রতিহিংসার জেরে হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাজনীতিক!

news-image

অনলাইন ডেস্ক : শহরের ডাস্টবিন কেটে নষ্ট করে দিচ্ছে কাঠবেড়ালির দল। একাধিকবার নতুন ডাস্টবিন কেনার জন্য বাজেট বেড়ে যাচ্ছে। আর এই খরচ বহন করতে হচ্ছে দেশের সরকারকে।

ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ২১ নম্বর ওয়ার্ডের। সেখানে গাছের সংখ্যা নেহায়েত কম নয়। ফলে মহানন্দে লেজ ফুলিয়ে ডালে ডালে নেচে বেড়ায় ছোট-বড়-মাঝারি সাইজের কাঠবেড়ালির দল।

ফলমূলের পাশাপাশি, কাঠবেড়ালি মাঝেমাঝেই দাঁত বসায় ওয়ার্ডের কালো ও নীল রঙের প্লাস্টিক বিনগুলোয়। প্রায় ১৪ লাখ ডাস্টবিন রয়েছে ওয়ার্ডের আনাচেকানাচে। এবং নষ্ট হয়ে যাওয়া ডাস্টবিন প্রতিস্থাপন করে সরকারের খরচ হয়ে গেছে প্রায় ৩ লাখ ডলার। এমনই হিসেব দিয়েছেন সেখানের রাজনৈতিক নেতা ব্রুকিন্স জুনিয়র।

জনসাধারণের সামনেই এই হিসেব দেন নেতা। সঙ্গে আরও বলেন যে, এই মুহূর্তে কাঠবেড়ালিদের প্রতিরোধ করার কোনও উপায়ও তার কাছে নেই। কারণ তাদের প্রাণে মারলে ‘ওয়াল্ডলাইফ’ আইনের আওতায় পড়ে যাবেন তিনি।

ব্রুকিন্সের অসহায় স্বীকারোক্তিতে, ২০১৭ সালের অক্টোবর মাসে, সেদিন সকলের মুখেই হাসির রেখা ফুটে উঠেছিল। কিন্তু ঘটনার এক মাসের মধ্যেই ব্রুকিন্স জুনিয়রের জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা।

নভেম্বরের ১৭ তারিখ। সাইকেল চালিয়ে ব্রুকিন্স জুনিয়র চলেছিলেন কোথাও একটা। হঠাৎই এক কাঠবেড়ালি ঝাঁপিয়ে পড়ে তার উপরে। সাইকেলের চাকার সঙ্গে জড়িয়ে যায় কাঠবেড়ালিটি এবং মারা যায়। অন্যদিকে, সাইকেল থেকে ছিটকে পড়েন ব্রুকিন্স। ফাটা মাথা, ভাঙা নাক, উপড়ে যাওয়া এক মুঠো দাঁত নিয়ে তাকে ভর্তি হতে হয় হাসপাতালে।

তার পরে কেটে গেছে প্রায় তিন মাস। বর্তমানে ভাল আছেন অ্যাল্ডারম্যান ব্রুকিন্স জুনিয়র। কিন্তু ঘটনার উল্লেখ করে সংবাদমাধ্যমকে তিনি জানান যে, সেই কাঠবিড়ালিটিকে তিনি ‘সুইসাইড বম্বার’ ছাড়া আর কিছুই ভাবতে পারেন না। এবং তার উপর বদলা নেওয়ার জন্যই এমন কাণ্ড করেছিল সে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ