সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে একঘরে করে ফেলেছে ইরান : আব্বাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরান গত এক বছরে কূটনৈতিক সংঘর্ষে যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আলাদা করে ফেলেছে। পরমাণু চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ একঘরে হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার রাতে ইরানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা অর্জনের আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন আরাকচি।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক বছর ধরে পরমাণু চুক্তি বাতিল করে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

আরাকচি বলেন, ২০১৭ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেই ট্রাম্প বলেছেন, তিনি ইরানের পরমাণু চুক্তি ছিড়ে ফেলবেন। এরপর তিনি এই কাজে ইউরোপীয় মিত্রদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেন এবং ইরানকে এই চুক্তিনিয়ে আবার আলোচনায় বসানোরও আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু ইরানের কূটনৈতিক প্রচেষ্টায় ট্রাম্পের কোনো উদ্যোগই সফল হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার ইরানের পরমাণু চুক্তিথেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে যে হুমকি দিয়েছেন সে সম্পর্কে আরাকচি বলেন, ট্রাম্প গত অক্টোবরেও একই ধরনের হুমকি দিয়ে বলেছিলেন, কংগ্রেস যদি পরমাণু চুক্তি সংশোধনে ইউরোপীয় দেশগুলোকে রাজি করাতে ব্যর্থ হয় তাহলে তিনি একাই এই চুক্তি বাতিল করে দেবেন। কিন্তু তাতেও তিনি সফল হননি।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, ইউরোপীয় ইউনিয়ন তার দেশের পরমাণু চুক্তির ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা সংশোধন করা সম্ভব নয়। এ ছাড়া, এই সমঝোতার ফলে উভয়পক্ষ লাভবান হচ্ছে বলে তা বাতিল করাও অসম্ভব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা