,

‘পর্নস্টার’কে কোটি টাকা দিয়েছিলেন ট্রাম্প?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটা নির্বাচিত হওয়ার আগে থেকেই। আর নির্বাচনের পরেও তো সেটা আরও বহু গুণ বেড়ে গেছে। এবার তার সঙ্গে সাবেক এক পর্নস্টারের যৌন সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই পর্নস্টারকে মোটা টাকা দিয়েছিলেন মার্কিন এই ধনকুবের, যাতে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে ফাঁস করে না দেন। আমেরিকার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ খবর জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট।

খবরে বলা হয়, ট্রাম্পের তার এই সম্পর্কের বিষয়ে মুখ মুখ বন্ধ করতে ২০১৬ সালে অক্টোবরে স্ট্রোরমি ডানিয়েল নামের ওই পর্নস্টারকে ১ লাখ ৩০ হাজার ডলারের চেক দেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ৭ লাখ টাকা। কারণ ট্রাম্প চাননি এই সম্পকের কথা নির্বাচনের সময় ফাঁস হোক। নইলে বিরোধীরা তার সুবিধা নেবে। সেই ভয়ে ট্রাম্প ওই পর্নস্টারের সঙ্গে এই চুক্তি করেন।

যদিও গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের ওই আইনজীবী। একই দাবি সেই পর্নস্টারেরও। অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে