রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিমের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক : ট্রাম্প

news-image

উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেন ‘সাপে নেউলে’ সম্পর্ক। তবে এ সময়েই হঠাৎ করে যেন এক বোমা ফাটালেন ট্রাম্প।

ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এবার বললেন, ‘আমার তো মনে হয় কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’

তিনি এ সময় আরো বলেন, ‘লোকজনের সঙ্গে আমার সম্পর্ক আছে। মনে হচ্ছে, এটা শুনে আপনারা আশ্চর্য হবেন।’

কিছুদিন আগেই জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়াকে বোমা মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এমনকি পরমাণু প্রকল্প নিয়ে ট্রাম্প ও কিম উভয়ই পরষ্পরের বিরুদ্ধে কটূক্তি করেছেন। দুজন দুজনকে পাগলও বলেছেন।

এ অবস্থায় হঠাৎ করে ট্রাম্পের এ স্বীকারোক্তি সবাইকে অবাক করেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুদিন ধরেই উত্তর  কোরিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কিছুদিন আগেই কিম যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্র তৈরির কথা ঘোষণা করেছে।

তাহলে উত্তর কোরিয়া ও কিম সম্পর্কে যে আক্রমণাত্মক কথাবার্তা এতদিন বলেছেন ট্রাম্প? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গেও অনেকবার এমনটা হতে আপনারা দেখবেন। এবং তারপর হঠাৎ করেই তাদের কেউ আমার সেরা বন্ধু হয়ে যাবে। আমি আপনাকে এরকম ২০টি উদাহরণ দিতে পারি, আপনি দিতে পারবেন ৩০টা। আমি খুবই নমনীয় একজন মানুষ।’

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় তিনি কিমের সঙ্গে কখনও সরাসরি কথা বলেছেন কিনা? তবে এর জবাবে ট্রাম্প আর বিস্তারিত প্রকাশ করতে রাজি হননি।

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা