,

সারাদেশে সমান দামে ইন্টারনেট সুবিধা দিতে চাই : মোস্তফা জব্বার

news-image

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, সারাদেশে ইন্টারনেটের মূল্য এক হওয়া উচিত। দেশের সকল নাগরিক যাতে এক দামে ইন্টারনেট সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করতে চাই।

শুক্রবার আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এগিয়ে যাওয়ার আরো চার বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পাওয়াই এখন আমার চ্যালেঞ্জ। একইসাথে নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করাও একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি খাতের রফতানি ২৬ মিলিয়ন ডলার থেকে গত বছর ৮০০ মিলিয়ন ডলার হয়েছে। ২০১৮ সালে তা ১ বিলিয়ন ডলারে পৌছাবে। এবং আগামী ২০২১ সালে এ রফতানি ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে