সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাখালপাড়ায় অভিযানে ৩ ‘জঙ্গি’ নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‌্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই ‘জঙ্গি’ বলে দাবি করেছের‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ছয়তলা বাড়িটির পঞ্চমতলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে অভিযান চালায় র‌্যাব। শুক্রবার সকাল ৭টার দিকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

শুক্রবার সকালে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ব্রিফিংয়ে বলেন, ভবনের ভেতরে তিনজনের লাশ রয়েছে। সম্ভবত তারা নিজেরাই গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছে।

তিনি বলেন, এর মধ্যে জাহিদ ও সজীব নামে দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তবে সে দুটি পরিচয়পত্রের ছবি একই ব্যক্তির। ধারণা করা হচ্ছে, দুজনই একই ব্যক্তি। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনাস্থল থেকে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক জেল ও একটি পিস্তল পাওয়ার কথা জানান র‌্যাব ডিজি।

বেনজীর আহমেদ আরও বলেন, গত ৪ জানুয়ারি এ তিনজন বাসাটা ভাড়া নেয়। নিহতদের সবার বয়স ২০-৩০ এর মধ্যে।

এ ঘটনায় বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান র‌্যাবের মহাপরিচালক।

পশ্চিম নাখালপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০০ গজ দূরে ‘রুবি ভিলার’ অবস্থান। সাংসদদের সরকারি বাসভবন বা ন্যাম ভবনের কাছেই এটি। ছয়তলা বাসার পঞ্চমতলায় মেস বাসা ছিল।

এর আগে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সকালে ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, এ রকম জায়গায় জঙ্গিরা অবস্থান করছে, কোনো নাশকতার পরিকল্পনা করছে। এর ভিত্তিতে ছয়তলা ভবনটির পঞ্চমতলায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে জঙ্গিদের সঙ্গে কিছু গোলাগুলি হয়, কিছু গ্রেনেডও নিক্ষেপ হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা