সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনকে পেছনে ফেলে ভারত এগিয়ে যাবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক দিক থেকে কঠিন সময়ে ভারতের মোদী সরকারকে আশার আলো দেখাল বিশ্বব্যাংক। কারণ তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের বৃদ্ধির হারের সঙ্গে তুলনা করলে, ভারতের সর্বস্তরে, সর্বক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বিশাল বলেই মনে করছে। সেজন্য ২০১৮ সালেই বৃদ্ধির হার ৭.৩ শতাংশ হবে ভারতের। পরবর্তী দু বছরে সেই বৃদ্ধির হার ৭.৫ শতাংশেও পৌঁছাতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাংক।

বিশ্বব্যাংকের ধারণা, ভারতীয় অর্থনীতির যেসব দুর্বলতা রয়েছে, সেগুলো সম্পর্কে বর্তমান সরকার যথেষ্ট ওয়াকিবহাল। সঠিক পদ্ধতিতেই সেই ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই ত্রুটি শুধরাতে গেলেই কিছু অস্থিরতা দেখা যায় অর্থনীতির সর্বস্তরে, তবে সেটা একেবারেই সাময়িক।

বিশ্বব্যাংকের দাবি ভারত একেবারে সঠিক পথে এগোচ্ছে, তাই এই উদীয়মান অর্থনীতির বৃদ্ধি কেউ আটকাতে পারবে না। তবে ভারতের উন্নতির সম্ভাবনা আরও উজ্জ্বল করতে বিনিয়োগ বাড়াতে হবে কয়েকগুণ। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নে জোয়ার আনতে হবে, শ্রম বাজারে পরিবর্তন ঘটাতে হবে। যাতে কর্মে মহিলাদের যোগদান আরো বাড়ান যা সেদিকে নজর দিতে হবে। তাছাড়া যাতে পরবর্তী দশ বছর বৃদ্ধির হার ৭ শতাংশের আশেপাশে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

প্রসঙ্গত ২০১৬ সালে নোট বাতিলের এবং ২০১৭ সালে জিএসটি চালু করা ঘিরে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। যার ফলে খোদ মোদীর রাজ্য গুজরাটে তেমন ভাল ফল করত পারেনি বিজেপি। এরফলে এখন সংস্কারে রথ কিছুটা বাধা পাবেই বলেই মনে করছে রাজনৈতিক থেকে শিল্পমহল। সম্প্রতি আবার সিএসও-র আশা করছে চলতি অর্থবর্ষে ভারতের উন্নয়নের হার চার বছরে সর্বনিম্ন ৬.৫ শতাংশ নেমে আসছে যা মোদী সরকারের আমলে সর্বনিম্ন। যেখানে ২০১৬-১৭ সালে জাতীয় আয় ছিল ৭.১ শতাংশ এবং তার আগের বছর ৮ শতাংশ।

এমন পরিস্থিতিতে জানা গেল বিশ্ব ব্যাংকের ভারত সম্পর্কে ধারণা। ২০১৮ গ্লোবাল ইকনোমিক প্রসপেক্টে বিশ্বব্যাংকের মত প্রকাশ করেছে, এবার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াবে ইন্ডিয়া।

ওয়ার্ল্ড ব্যাংকের ডেভেলপমেন্ট প্রসপেক্ট গ্রুপের ডিরেক্টর অয়ন কোসে সংবাদ সংস্থাকে জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে তাঁরা লক্ষ্য করেছেন আসন্ন দশকে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের অর্থনীতির বৃদ্ধির হার সবচেয়ে ভাল। তাই সাময়িক কিছুটা ধাক্কা খেলেও অর্থনীতি সেদিকে নজর না দিয়ে তাঁরা বিশাল স্তরে ভারতীয় অর্থনীতির প্রকৃত ছবির মূল্যায়ন করেছেন। তারফলেই দেখা গিয়েছে, ভারতের সর্বস্তরে উন্নতির সম্ভাবনা প্রবল।

ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চীনকে ধীরে ধীরে পিছনে ফেলে এগিয়ে যাবে ভারতের বৃদ্ধির হার। যেখানে ২০১৭ সালে চীনের বৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ, তা ভারতের তুলনায় মাত্র ০.০১ শতাংশ বেশি। ২০১৮ সালেই চীনের বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৪ শতাংশ, যা ভারতের তুলনায় বেশ কিছুটা পিছনে। এমনকি পরের দুবছর আরও স্লথ হবে চীনের বৃদ্ধির হার।

সূত্র: ইকোনমিক টাইমস

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা