রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল সকাল ১০টার মধ্যে খালেদা জিয়াকে হাজিরের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্কের শুনানি চলবে বুধবার বিকাল ৪টা পর্যন্ত। কাল বৃহস্পতিবারও সকাল ১০টার মধ্যে আদালতে হাজির হতে হবে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১২টার দিকে খালেদা জিয়ার যুক্তিতর্ক শুনানির সময় এ আদেশ দেন বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। এর আগে বেলা ১১টা ৫৩ মিনিটে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।।

এর পরই অষ্টম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এজে মোহাম্মদ আলী খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। এর আগেও বেলা ১১টার দিকে গুলশানের বাসা থেকে বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

৪ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সপ্তম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ওই দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তিতর্কের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

এ ছাড়া একই আদালতে জিয়া চ্যারিটেবল মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের জন্য দিন ধার্য রয়েছে।এর আগে গত বছরের ৩০ নভেম্বর দুর্নীতির এ দুই মামলায় খালেদা জিয়া হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

এরও আগে চলতি বছরের ১২ অক্টোবর বিদেশে থাকাকালে খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বর্তমানে তিনি অস্থায়ী জামিনে আছেন। প্রতি ধার্য তারিখেই আদালতে হাজিরা দিচ্ছেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা