রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না : সেতুমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না। মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করতে বিব্রতবোধ করি। বিএনপি মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে। লোক দেখানোর জন্য আসবে। ফটোসেশন করে চলে যাবে।

তিনি আজ পঞ্চগড় জেলার সদর উপজেলার বিলুপ্ত ছিটমহল গারাতির মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ সব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে আশ্বস্ত করে তিনি বলেন, আশঙ্কার কোন কারণ নেই। আগামীতে রংপুর সিটি কর্পোরেশনের মত নিরপেক্ষ, স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ নির্বাচন হবে। সরকার কোন হস্তক্ষেপ করবে না।

ওবায়দুল কাদের বলেন, রংপুরের নির্বাচনে আমরা হেরে গেছি। ফলাফল মেনে নিয়েছি। সরকার কোন হস্তক্ষেপ করেনি। একটি অভিযোগ কেউ করতে পারেনি। সারা দেশে নৌকার জোয়ার শুরু হয়েছে। ফখরুল সাহেব হেরে যাওয়ার ভয়ে আছেন।

তিনি বলেন, শীতে মানুষ কষ্ট করছে। কম্বল নিয়ে এসেছি। এখানে এবং বোদায় সাড়ে পাঁচ হাজার পিছ কম্বল বিতরণসহ প্রত্যেক শীতার্ত মানুষকে একটি করে কম্বল ও দু’শ টাকা করে দেয়া হচ্ছে। শুধু কথা দিয়ে ভোট হয় না। আওয়ামী লীগ কাজ দেখিয়ে ভোট চাইবে। আওয়ামী লীগ কথার রাজনীতিতে বিশ্বাস করে না। অন্যদিকে বিএনপি কথার মালায় বিশ্বাসী।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, নাজমুল হক প্রধান এমপি, মো. নুরুল ইসলাম এমপি, সেলিনা জাহান এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক এবং পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এবং জেলা ছাত্রলীগের সভাপতি মো. আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা