,

নেতানিয়াহুর কুকীর্তি ফাঁস করে দিল মদ্যপ ছেলে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মদ্যপ অবস্থায় বাবার কুকীর্তির কথা ফাঁস করে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু।

এক স্ট্রিপ ক্লাব থেকে মদ্যপ অবস্থায় বের হয়ে তিনি এক বন্ধুকে বলেন, সুবিধার বিনিময়ে এক ব্যবসায়ীর জন্য বিতর্কিত একটি গ্যাস বিল পাস করিয়েছিলেন নেতানিয়াহু।

দুই বন্ধুর ২০১৫ সালের আলাপচারিতার অডিও রেকর্ডটি ফাঁস করে দিয়েছে ইসরাইলি রেডিও ‘চ্যানেল ২ নিউজ’।

অডিও টেপটিতে শোনা যায়, স্ট্রিপ ক্লাব থেকে মদ্যপ অবস্থায় বের হয়ে নেতানিয়াহুর ছেলে তার বন্ধুকে বলেন, তোমার বাবার সুবিধা হয় এমন এক বিতর্কিত বিল আমার বাবা সংসদে পাস করে দিয়েছেন।

নেতানিয়াহুর ছেলের বন্ধুর বাবা কোবি মায়মুন ‘গ্যাস টাইকুন’ নামে পরিচিত।

অডিওতে ইয়ার নেতানিয়াহুকে বলতে শোনা যায়, আমার বাবা তোমার বাবার জন্য ২০ বিলিয়ন ডলারের বিল পাস করিয়েছেন। আর তুমি আমার জন্য ৪০০ সেকেলের জন্য লড়াই করছ?

ইসরাইলি দৈনিক হারেৎজ জানায়, ওই সময় নেতানিয়াহুর সন্তান ও তার বন্ধুর সঙ্গে সরকারি খরচের গাড়ি এবং নিরাপত্তা সদস্য ছিল।

গ্যাস ব্যবসায়ীকে অবৈধ সুযোগ দেয়ার অডিও টেপটি এমন সময় ফাঁস হল যখন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে ইসরাইলি পুলিশ ও অন্যান্য বাহিনী।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে