রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭৯ বছরে সিডনিতে সবচেয়ে উষ্ণ দিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড শীতে কাঁপছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সব দেশ। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে অস্ট্রেলিয়ায়। গত ৭৯ বছরের মধ্যে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। রোববার সিডনিতে তাপমাত্রার পারদ ৪৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গত আট দশকে ওই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। খবর বিবিসি।

সিডনির পশ্চিমাঞ্চলীয় পেনরিথ শহরে রোববার তীব্র গরমে ঘেমে একাকার হয়েছেন বাসিন্দারা। ১৯৩৯ সালের পর এটাই সবচেয়ে উষ্ণ দিন ছিল। সে সময়ে তাপমাত্রা ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সিডনিতে অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের আশঙ্কা দেখা দিয়েছে। শহরের বিভিন্ন স্থানে দমকলকর্মীদের সতর্কতাবস্থানে থাকতে বলা হয়েছে। প্রচণ্ড গরমে স্থানীয় লোকজনকে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পেনরিথে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তীব্র গরমের কারণে ব্রিটিশ ব্যাটসম্যানদের বেশ বেগ পোহাতে হয়েছে।

এছাড়া স্থানীয় সময় সকাল ১০টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ম্যাচ বাতিল করা হয়। খেলোয়ারদের বাধ্য হয়েই মাঝপথে খেলা থামিয়ে দিতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা