রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে গ্রেফতার রামরহিমের ডেরার চিকিৎসক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশেষ তদন্তকারী দলের জালে ধরা পড়েছেন ভারতের হরিয়ানা রাজ্যের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রামরহিম সিংয়ের ডেরার চিকিৎসক মহিন্দর পাল সিং। ২০১৭ সালের ২৫ অগস্ট ধর্ষণের দায়ে ডেরা সচ্চা প্রধান রামরহিমের বিরুদ্ধে আদালত রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন এই চিকিৎসক। চার মাস ধরে তদন্তকারীরা তার খোঁজ করছিল। অবশেষে রোববার তাকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল।

ডেরার উচ্চপদস্থদের মধ্যে চিকিৎসক মহিন্দরও ছিলেন, আদিত্য ইনসানের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। ডেরায় মহিন্দর পরিচিত ছিলেন মহেন্দ্র ইনসান নামে। পঞ্চকুলার ঘটনায় তাকে গ্রেফতারের পর সিট প্রধান এসিপি মুকেশ মলহোত্রা জানান, মহিন্দর পালকে জিজ্ঞাসাবাদ করে আদিত্য ইনসানসহ আরও দুই অভিযুক্তের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।

সোমবার মহিন্দরকে আদালতে ওঠানো হবে। পঞ্চকুলার ঘটনাসহ ডেরার কুকীর্তিতে এই চিকিৎসক জড়িত আছে কি না, তাও তদন্ত করবে সিট। ধর্ষক রামরহিমের ‘পালিক কন্যা’ হানিপ্রীতকে জিজ্ঞাসাবাদ করেই মহিন্দর পাল সিংয়ের খোঁজ পেয়েছে তদন্তকারীরা।

রামরহিমের বিরুদ্ধে আদলাত সাজা ঘোষণার পর পঞ্চকুলায় পরিকল্পিত তাণ্ডব চালায় ডেরা অনুরাগীরা। আর এই পরিকল্পনায় হানিপ্রীতের সঙ্গী ছিলেন ডেরার চিকিৎসক মহেন্দ্র ইনসান। সিটের পক্ষ থেকে তাকে ধরিয়ে দিতে ২ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। ৪ মাস পালিয়ে থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা গেলো। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা