‘রাজনীতিকের বড় অর্জন জনগণের ভালোবাসা পাওয়া’

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো রাজনীতিকের জীবনে সবচেয়ে বড় অর্জন হলো তার কাজের মাধ্যমে মানুষের মনে স্থান করে নেওয়া এবং জনগণের সম্মান ও ভালোবাসা পাওয়া। আজ রোববার জাতীয় সংসদে প্রয়াত মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এবং সংসদ সদস্য গোলাম মোস্তফাসহ কয়েকজন সাবেক মন্ত্রী, সাংসদ, মেয়র এবং বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাবের আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘মানুষ মরণশীল এবং প্রত্যেককেই মরতে হবে। কাজের মাধ্যমে বেঁচে থাকেন। জনগণের ভালোবাসা ও সম্মান পাওয়া একজন রাজনীতিকের জন্য সবচেয়ে বড় অর্জন।’

প্রয়াত মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, সংসদ সদস্য গোলাম মোস্তফা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রতি গভীর শোক প্রকাশ করে দেশ ও জাতি গঠনে তাদের অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, ‘কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা কি করে অর্জন করতে হয়, তা প্রয়াত এসব নেতা প্রমাণ করে গেছেন।

এ জাতীয় আরও খবর

না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

আগেভাগেই শেষ হচ্ছে সিমন্স অধ্যায়

২০০ টাকার নিচে নেই মাছ, অপরিবর্তিত গরুর মাংসের দাম

আরও বাড়লো সোনার দাম

ওয়ারীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী